পুবের কলম ওয়েব ডেস্কঃ গণতন্ত্রের উৎসবে শামিল হন সবাই – ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর এমনটাই মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান মোদি। তিনি আরও বলেন, "মানুষ গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে।" এছাড়াও সর্বাধিক হারে যাতে ভোট পড়ে, সে জন্য গুজরাতের জনগণকেও নাগরিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
গুজরাতের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। আর ভোট দিতে নিজের এলাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি। ভোট দেওয়া শেষ করে বড় ভাই সোমভাই মোদি ও মা হীরাবেনের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে গুরুজনদের থেকে আশীর্বাদ নেন মোদি।
দীর্ঘ সময় পর ভাইকে দেখে খানিকটা আবেগপ্রবণ হয়ে পরে সোমভাই। ভাইকে এতটা ব্যস্ত ও কাজের চাপে দেখে, সোমভাই নরেন্দ্রকে বিশ্রাম নেওয়ারও পরামর্শও দেন এদিন।আরও পড়ুন:
উল্লেখ্য, গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দেন নরেন্দ্র মোদি। ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন তিনি।
আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদি,মোদি’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ৯৩টি আসনের মধ্যে গত বার বিজেপি জিতেছিল ৫১টি আসনে। কংগ্রেস ৩৯টি আসনে। নির্দল প্রার্থীদের দখলে গিয়েছিল তিনটি আসন। তবে এবার লড়াইয়ে রয়েছে আম আদমি পার্টিও। এদিকে বেশ কয়েকটি আসন থেকে লড়ছে এআইএমআইএম।
আরও পড়ুন: