পুবের কলম ওয়েবডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ফল টের পাচ্ছে ইউরোপ। ইউরোপে গ্রীষ্মকাল এতদিন ছিল আরামের, তবে এখন তা বদলেছে। তীব্র তাপপ্রবাহের কবলে ব্রিটেন, ফ্রান্স ও স্পেন। দক্ষিণ ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানল লেগেছে।
হাজার হাজার মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বিকেলে ফ্রান্সের জিরোঁদে এলাকা থেকে ১৪ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার ফায়ার ব্রিগেড কর্মী। জিরোঁদের ল্যাঙ্গঁ এলাকার ডেপুটি প্রিফেক্ট ভিনসেন্ট ফেরিয়ার জানিয়েছেন, ‘থামানো না গেলে এই আগুন ক্রমশ ছড়াতেই থাকবে।’ ফ্রান্স ছাড়াও দাবানলের কবলে স্পেন এবং পর্তুগাল সহ ইউরোপের অন্যান্য দেশও। জিরোঁদে এলাকাতেই আগুনের গ্রাসে চলে গেছে ২৫ হাজার একর জমি। ফ্রান্সে ও ব্রিটেনে তাপপ্রবাহ সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারে সোমবার। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা পেরিয়ে যেতে পারে। এদিকে, স্পেনে কিছুদিন ধরেই দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এখনও পর্যন্ত এই দুর্যোগে পর্তুগালে ২৩৮ জনের ও স্পেনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আগামী দিনে ইউরোপে এমন আরও দাবানল দেখা দিতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসে সর্বোচ্চ। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন আবহাওয়াবিদরা।ফ্রান্স, স্পেন,পর্তুগালে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ৩২২
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ জুলাই ২০২২, ১৫:৪১
আরও খবর
কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় পর্তুগাল, প্রকট হয়ে উঠল রোনাল্ডোর ব্যর্থতা
গ্রুপ শীর্ষে উঠতে পর্তুগালের ভরসা রোনাল্ডোই
লেবাননে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের কড়া প্রতিবাদ, তেহরানে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা
Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
ইরান-ইসরায়েল সংঘাত থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান স্পেনের
ইরান-ইসরায়েল সংঘাত থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান স্পেনের
বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল
বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল
অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন
অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ের
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ের
২ বছরের মধ্যে বহু মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
২ বছরের মধ্যে বহু মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩