১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার বাবার ফোন চুরি করে যোগীকে হত্যার হুমকি, গ্রেফতার প্রেমিক

পুবের কলম,ওয়েবডেস্ক: বিয়েতে নারাজ প্রেমিকার বাবা। প্রতিশোধ নিতে প্রেমিকার বাবার ফোন চুরি করে যোগীকে হত্যা করার হুমকি  হতাশ প্রেমিকের। ঘটনায় গ্রেফতার হয়েছে বছর ১৯ এর ওই যুবক।

অভিযোগ, প্রেমিকার বাবার ফোন চুরি করে মধ্যরাতে  ফোন করেছিলেন সরকারি টোল ফ্রি নম্বরে। বলেছিলেন, শীঘ্রই হত্যা করা হবে যোগী আদিত্যনাথকে। নেপথ্যকাহিনি ফাঁস হতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।

মঙ্গলবার স্থানীয়  পুলিশ জানিয়েছে, আমিন নামের ওই তরুণ যে নাম্বার থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন সেটি তার প্রেমিকার বাবার। পুলিশের ১১২ জরুরি নাম্বারে ফোন করে তিনি যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাকে বেগমপুর্বা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিকার বাবা তাদের বিয়েতে রাজি ছিলেন না। এমনকি তিনি এই সম্পর্ক নিয়েও বেশ অসন্তুষ্ট ছিলেন। সে কারণেই আমিন ওই ব্যক্তির নাম্বার দিয়ে ফোন করে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমিকার বাবার ফোন চুরি করে যোগীকে হত্যার হুমকি, গ্রেফতার প্রেমিক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার