পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনি সংগঠন হামাসের পলিটব্যুরো প্রান ইসমাইল হানিয়া মস্কো সফর করছেন। বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ-সহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সংলাপের জন্য তিনি রুশ সরকারের আমন্ত্রণে গেছেন।
আরও পড়ুন:
হামাসের বিবৃতিতে বলা হয়, ইসমাইল হানিয়ার নেতৃত্বে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন হামাসের উপ-প্রান সালেহ আরুরি; পলিটিক্যাল ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক ও মেহের সালাহ।
আরও পড়ুন:
হামাস প্রানের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নুনো স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়; পারস্পরিক সম্পর্ক ও ফিলিস্তিনে বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত ইস্যুগুলোতে রাজনৈতিক সংলাপের জন্য রাশিয়ায় আমন্ত্রণে সংগঠনের প্রতিনিদিল মস্কো সফরে গেছে।
আরও পড়ুন:
এর আগে ২০২০ সালের মার্চে মস্কো সফর করেন ইসমাইল হানিয়া। সেবার তিনি ইসরাইলের পক্ষে আমেরিকার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় রুশ সরকারের প্রশংসা করেন।
আরও পড়ুন:
২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলি প্রানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাঁর স্বঘোষিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ (ডিল অব দ্য সেঞ্চুরি) প্রকাশ করেন। সেই প্রস্তাবটি রুশ সরকার প্রত্যাখ্যান করার পর ইসমাইল হানিয়া মস্কো সফরে গিয়েছিলেন।