১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোলাবাড়ির গুলমোহর থেকে হনুমান জয়ন্তীতে শোভাযাত্রা, শামিল শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, উমেশ রাই

আইভি আদক, হাওড়া:  হাওড়া গুলমোহর ময়দান থেকে হনুমান জয়ন্তীর এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা বৃহস্পতিবার বিকেলে সালকিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রচুর মানুষ মিছিলে শামিল হন বলে জানা গেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে এই ধর্মীয় শোভাযাত্রার জমায়েত নিয়েও এদিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বিরোধ বাধে।

হনুমান জয়ন্তীর ওই মিছিলের প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা উমেশ রায় বলেন, আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকে মানুষকে জানিয়েছিলাম বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা অবধি মিছিল হবে। কিন্তু পুলিশ আজকে জোর করে আমাদের বলছে বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে মিছিল শেষ করতে হবে।

আমাদের পুলিশের কাছে একটাই দাবি কেন পুলিশের নিয়ম অনুযায়ী আমরা মিছিল করব?  আমরা যেখানে অনেকদিন আগে থেকেই জানিয়েছিলাম আমাদের কোন টাইমে মিছিল হবে, সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ আমাদের মিছিলকে আগিয়ে দিতে চাইছে। আমরা কেন পুলিশের দাবি মানব? তার পাশাপাশি পুলিশ থেকে জানানো হয়েছে মিছিলে একশোর বেশি লোকের জমায়েত করা যাবে না। এটা কি গুনে করা সম্ভব? যদিও শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতেই মিছিল হয়।

ওই ধর্মীয় শোভাযাত্রা হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রাইয়ের নেতৃত্বে। প্রচুর মানুষ তাতে শামিল হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার গোলাবাড়িতে এক ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তিনি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। এদিন হাওড়ার গোলাবাড়ির হনুমান জয়ন্তীর মিছিলের শেষে পা মেলান শুভেন্দু। রাম সীতা মন্দিরে পূজো দিয়ে শোভাযাত্রা সম্পন্ন হয়।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোলাবাড়ির গুলমোহর থেকে হনুমান জয়ন্তীতে শোভাযাত্রা, শামিল শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, উমেশ রাই

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার