১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আর কতদিন দেশের মুসলিমদের পাকিস্তানের সঙ্গে জুড়বেন, নির্মলার মন্তব্যে কটাক্ষ ওইয়াসির

পুবের কলম,ওয়েবডেস্কঃ ভারতের মুসলিমরা পাকিস্তানের মুসলিমদের থেকে থেকে ভালো আছেন। আমেরিকায় দাঁড়িয়ে একথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার কটাক্ষে তার জবাব দিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন,‘সংঘ পরিবারের সংবিধান বিরোধী আদর্শ সত্ত্বেও মুসলিমরা উন্নতি করেছ।’ ওয়াইসি আরও বলেন, ‘দেশের মুসলিমদের কথা বলতে গিয়ে আপনারা আর কতদিন পাকিস্তানের প্রসঙ্গ তুলবেন? আমরা পাকিস্তানের অপহৃত নয়। আমরা স্বাধীন নাগরিক। আমরা মর্যাদা চাই। ইনসাফ চাই। কিছু হিন্দু যদি উন্নত জীবন দাবি করে তাহলে কি আপনি তাদের চুপ করিয়ে দেবেন? আপনি কি তাদের বলবেন দেখছেন না সোমালিয়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষ কত খারাপ অবস্থায় রয়েছে। সরকারের কৃতিত্ব যদি উনি দাবি করতে চান তাহলে বলতে হয়, দেশে একের পর এক জনগণনায় দেখা যাচ্ছে কমছে মুসলিমদের সংখ্যা। তাহলে কি ধরে নিতে হবে যে সরকারের কল্যাণমুখী ভূমিকা পালন করছে না? এর পর ওয়াইসি বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপিতে একজনও মুসলিম সাংসদ রাখেনি। অথচ তারপরও বিজেপি  সর্বদা একটা সম্মানের পদক ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

শাসক দলের সাংসদরা মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের ডাক দিচ্ছেন। মুসলিমদের বিরুদ্ধে তাদের সমর্থকদের অস্ত্র রাখতে বলেছেন। শুধুমাত্র মহারাষ্ট্রে ৫০টির বেশি মুসলিম বিদ্বেষী সমাবেশ হয়েছে। মুসলিমরা যখন লিঞ্চিং এবং সহিংসতার মুখোমুখি হচ্ছে, রাষ্ট্র তখন মুখ ফিরিয়ে নিচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘর বাড়ি। মিথ্যা মামলায় সাজা খাটছে মুসলিমরা। কেন্দ্র সরকার মৌলানা আজাদ  ফেলোশিপ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের প্রাক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তি। এরপর যখন অর্থমন্ত্রী সংখ্যালঘুদের ইন্সেন্টিভের নিয়ে কথা বলেন, তাহলে তা আসলে নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। মন্তব্য ওয়াইসির।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর কতদিন দেশের মুসলিমদের পাকিস্তানের সঙ্গে জুড়বেন, নির্মলার মন্তব্যে কটাক্ষ ওইয়াসির

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার