পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী সোমবার থেকে পুনরায় বিশ্বব্যাপী পাম তেল রফতানি শুরু করবে ইন্দোনেশীয়। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো। ইউক্রেনে যুদ্ধ ও নিষেধাজ্ঞার ফলে সারাবিশ্বে ভেজিটেবল তেলের মূল্য বৃদ্ধি পায়। গত মাসে পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ইন্দোনেশিয়া।
দেশের বাজারের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়। এক অনলাইন ঘোষণায় ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, ‘রান্নার তেলের সরবরাহের ভিত্তিতে এবং পাম ওয়েল খাতে ১ কোটি ৭০ লক্ষ মানুষ-কৃষক ও সহযোগী শ্রমিকদের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে রান্নার তেল রফতানি পুনরায় চালু হবে।’ তিনি আরও বলেন, ‘সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে যাতে করে সবরকম চাহিদা মেটানো যায়।’ এর আগে ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা জারির পর কর্তৃপক্ষ তা কঠোরভাবে বাস্তবায়ন করে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী পাম ওয়েল বহনকারী একটি ট্যাঙ্কারও জধ করে। নিষেধাজ্ঞা কার্যকরের পর উইদোদো জানিয়েছিলেন, দেশের ২৭ কোটি মানুষের সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তবে শেষপর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের চাপে ও ইন্দোনেশীয় পাম ওয়েল উৎপাদনকারী চাষিদের বিক্ষোভের মুখে নরম হল সরকার। তুলে নেওয়া হল পাম তেল রফতানির নিষেধাজ্ঞা।পাম তেল নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২২, ১৫:৫৩
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
ইন্দোনেশিয়ায় বাড়ছে বিক্ষোভ, রাজধানীতে সেনা মোতায়েন
ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা, নিহত ৩
ইন্দোনেশিয়ায় লাউডস্পিকারের তাণ্ডব থামাতে ফতোয়া জারি
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?
রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩