আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বাজরা দিয়ে তৈরি খাবার দিয়েই মধ্যাহ্ন ভোজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “বাজরা বছর ২০২৩” উপলক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের আয়োজনে মঙ্গলবার দুপুরে বাজরা দিয়ে খাবার খান প্রধানমন্ত্রী ও অন্যান্য সাংসদরা। এমনকি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কটাক্ষ ঘিরে উত্তাল সংসদ। তাঁকেও দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে বসে লাঞ্চ করতে।
https://twitter.com/narendramodi/status/1605157790539997185?t=U9cZdMP5LOKWhXUwgNrHVQ&s=19
আরও পড়ুন:
অনুষ্ঠানে প্রায় ৪০ মিনিট উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে বসে বাজরা দিয়ে তৈরি খাবার খেয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌরা। একই খাবার খেয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও।
আরও পড়ুন: