পুবের কলম, ওয়েবডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের নিহতের ঘটনায় ট্যুইট করে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে শনিবার ৯ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক  ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্ধু বিয়োগে মোদি একটি ট্যুইট করে লিখেছেন, আমার কাছের বন্ধু শিনজো আবের প্রয়াণে আমি শোকাহত। বর্ণনা করার ভাষা নেই। ওঁ আন্তর্জাতিক রাজনীতিক। দুর্দান্ত নেতা ও প্রশাসক। জাপানের উন্নতিতে নিজের জীবনে সমর্পিত করেছিলেন। শিনজোর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও স্মরণ করেছেন মোদি। তিনি লিখেছেন,'অনেক বছর ধরে আবের সঙ্গে আমার সম্পর্ক।

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে জানার সুযোগ হিসেবে তাঁকে জানার সুযোগ হয়েছিল। যে বন্ধুত্ব প্রধানমন্ত্রী হওয়ার পরেও অটুট ছিল। অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁর জ্ঞান আমায় প্রভাবিত করেছে। সদ্য জাপানে গিয়েও শিনজো আবের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। তখনও জানতাম না এটাই ছিল শেষ সাক্ষাৎ। তাঁর পরিবার ও জাপানবাসীকে সমবেদনা জানাচ্ছি।'  পর পর ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।