পুবের কলম ওয়েবডেস্ক : পেরুর প্রত্ন তাত্ত্বিকরা প্রায় ৮০০ থেকে ১২০০ বছর আগের বেশ কিছু মমি আবিষ্কার করেছেন। এসব মমির মধ্যে আটটি শিশু এবং ১২টি প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে। পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের প্রাকইনকা সভ্যতার নিদর্শন কাজামারকুইলা ভবন থেকে এই মমিগুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এসব মমি কাজামারকুইলা ভবনের বাইরে ভূগর্ভস্থ সমাধিতে পাওয়া গেছে যেখানে গত বছরের নভেম্বরে পেরুর স্যান মারকোস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রাচীন আমলের কিছু মমি খুঁজে পেয়েছিলেন।
উদ্ধার করা মমিগুলোর মধ্যে একজনের দেহ দড়ি দিয়ে বাধা ছিল যা কোনও প্রভাবশালী ব্যক্তির বলে মনে করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেন কিছু মমি ছিল এবং বাকিগুলো কঙ্কাল। আর এসব প্রাচীন প্রাকহিস্পানিক সংস্কৃতির অংশ হিসাবে বিভিন্ন স্তরের কাপড়ে মোড়ানো ছিল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘তাদের জন্য মৃত্যুই শেষ ছিল না। বরং এটা তাদের কাছে এক স্থান থেকে আরেক স্থানে প্রস্থান যেখানে মৃতরা বাস করে। তারা ভাবতেন যে মৃতদের আত্মা জীবিতদের রক্ষক হয়ে ওঠে।’ ভ্যান ডালেন বলেন তাদের সমাহিত করার ধরনটি বেশ পরিচিত। প্রায় ১৭০০ বছর আগে শিশু এবং বয়স্কদের সঙ্গে সিপানের লর্ডকে যেভাবে সমাহিত করা হয়েছিল তার সঙ্গে উদ্ধার হওয়া মমিগুলোর সমাধির মিল রয়েছে।পেরুতে ১২০০ বছর আগের মমি উদ্ধার !
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১
আরও খবর
অসমে প্লাবন পরিস্থিতির অবনতি: আসরে সেনা, 'অপারেশন জল রাহাত'-এ উদ্ধার ২০০ দুর্গত
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডানপন্থী নেত্রী কেইকো ফুজিমোরি
পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার
বিক্ষোভে উত্তাল পেরু, বরখাস্ত লিমার পুলিশপ্রধান
গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ
গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩