রুবায়েত মোস্তাফা, কোচবিহার: কোচবিহারের একটি বহুতলে আগুনে পুড়ে মৃত্যু হল মা ও ছেলের। কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায় ১১ নম্বর ওয়ার্ডের একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুপ্রিয়া সরকার (৫১) ও সুজয় সরকার (৩২)। তারা সম্পর্কে মা এবং ছেলে।
দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন:
ঘটনাস্থলে ছিল কোতোয়ালি থানার পুলিশ। কিভাবে আগুন লাগলো তার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুন:
মা এবং ছেলের এই মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছে। প্রতিবেশীরা জানান, মাকে সঙ্গে নিয়েই ছেলে কর্মসূত্রে পাটনাতে থাকতেন। মাঝে মধ্যে কোচবিহারের এই ফ্ল্যাটে আসতেন তারা। গত ৩৪ দিন আগে তারা কোচবিহারের ফ্ল্যাটে আসেন।
এদিকে পুলিশ সূত্রে খবর, মা ও ছেলে যে ফ্ল্যাটে থাকতেন, সেই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সেই তালা ভেঙে দমকলকর্মীরা ভেতরে ঢুকে আগুন নেভান। ভেতরে মা ও ছেলে থাকা সত্ত্বেও, ফ্ল্যাটের দরজায় কেন বাইরে থেকে তালা দেওয়া ছিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
আরও পড়ুন:
মা-ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দুদিন আগে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার এলাকায় একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ভবানীগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডের ওই ঘটনাযü অবশ্য কোনও ক্ষয়ক্ষতি বা কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।