পুবের কলম ওয়েবডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নর্দান আয়ারল্যান্ডের প্রথম ফার্স্ট মিনিস্টার ডেভিড ট্রিম্বল ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি উত্তর আয়ারল্যান্ডের কয়েক দশকের সংঘাত অবসানে ভূমিকা পালন করেছিলেন। নর্দান আয়ারল্যান্ডের শান্তি প্রতিষ্ঠায় ব্রিটেনের সঙ্গে ১৯৯৮ সালে ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদনের পর এর প্রধান স্থপতি ডেভিড ট্রিম্বল আইরিশ নেতা জন হিউমের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ট্রিম্বলের আলস্টার ইউনিয়নিস্ট পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সাথে লর্ড ট্রিম্বলের পরিবার তাঁর মৃত্যুর কথা জানিয়েছে।
’ কট্টর ব্রিটেনপন্থী নেতা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তিনি আইরিশ জাতীয়তাবাদীদের সাথে তিন দশকের রক্তপাতের অবসানে কাজ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ট্রিম্বলকে ‘ব্রিটিশ এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন নোবেল বিজয়ী ট্রিম্বলের প্রশংসায় বলেন, ‘তিনি এমন এক ব্যক্তি যিনি উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন।’ ১৯৪৪ সালের ১৫ অক্টোবর ব্রিটেনে ডেভিড ট্রিম্বলের জন্ম। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি নর্দান আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।শান্তিতে নোবেলজয়ী ডেভিড ট্রিম্বল প্রয়াত
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জুলাই ২০২২, ১৫:০৯
আরও খবর
প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম
ড. মুনকির হোসেনের ইন্তেকাল
ফের আইনি জটিলতায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, ৫০ কোটি টাকা দেওয়ার নির্দেশ কোর্টের
নোবেলজয়ী ড. ইউনূসের বিচার শুরু
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিনক্ষণ পরিবর্তন
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিনক্ষণ পরিবর্তন
প্রয়াত ঐতিহাসিক রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত ঐতিহাসিক রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসানী নাদভির ইন্তেকাল
মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসানী নাদভির ইন্তেকাল
‘মোদিকে শান্তির নোবেলের দাবিদার বলিনি’! মন্তব্য নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফের’
‘মোদিকে শান্তির নোবেলের দাবিদার বলিনি’! মন্তব্য নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফের’
১১৫ বছরে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেবের বহড়ু হাসিমপুরে
১১৫ বছরে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেবের বহড়ু হাসিমপুরে
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩