পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে স্কুল খোলা নিয়ে কেটেছে আইনি জটিলতা। আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল।
এদিকে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি হলেও সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। ১২ থেকে ১৮ বছরের নীচে যারা রয়েছে তাদের এখনও ভ্যাকসিন হয়নি।
আরও পড়ুন:
তবে এবার অভিভাবকদের আশ্বস্থ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের স্বাস্থ্যই এখানে প্রধান অগ্রাধিকার পাবে। স্কুলে আসা বাধ্যতামূলক নয়। অভিভাবকরা চাইলে তবেই স্কুলে আসবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন, 'স্কুলে আসা নিয়ে কোনও রকম জোরাজুরি নয়, অভিভাবকরা চাইলে তবেই আসবে পড়ুয়ারা'।আরও পড়ুন:
প্রসঙ্গত, আগেই রাজ্য সরকার জানিয়েছিল আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল খোলা হবে।
আরও পড়ুন:
এদিকে বৃহস্পতিবার রাজ্যের সিন্ধান্তেই শিলমোহর দেয় কলকাতা হাইকোর্ট। করোনা আবহে রাজ্যে স্কুল খোলার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। ফলে ১৬ নভেম্বর রাজ্যের স্কুল খোলা নিয়ে আর কোনও আইনি জটিলতা থাকল না। মামলা খারিজের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয় আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তাই মামলা খারিজ করা হয়েছে।
রাজ্য সরকার স্কুল খোলা নিয়ে ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা বহাল রাখল হাইকোর্ট।