পুবের কলম প্রতিবেদক, বাঁকুড়া: বাঁকুড়ার তালডাংরা থানা এলাকার নীরব সকাল ভেঙে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। তালডাংরা থানার কাছাকাছি জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং জেলা পরিষদের সভাধিপতির বাড়ির অদূরেই দেখা গেল তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, মাওবাদী নেতা-কর্মীদের মৃত্যুর বদলা নিতে হবে এবং সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘এবার তোমাদের পালা’।
আরও পড়ুন:
আরও পড়ুন:Pahalgam terror attack: কাশ্মীরের দুই বোন বাঁচিয়েছিলেন পর্যটকদের
আরও পড়ুন:
প্রসঙ্গত, এক সময় বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী তৎপরতা থাকলেও তালডাংরা বাজার এলাকায় কখনও এর প্রভাব দেখা যায়নি। তাই আচমকা পোস্টার পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পোস্টারগুলিতে জল, জমি ও জঙ্গল থেকে আদিবাসী সম্প্রদায়ের উচ্ছেদের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়েছে। সব পোস্টারের নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে--- সিপিআই (মাওবাদী)। ঘটনা জানার পর দ্রুত তৎপর হয়ে পুলিশ পোস্টারগুলি সরিয়ে দেয়। তালডাংরা থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।আরও খবর
ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী
ছত্তিশগড় দু'দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর
অন্ধ্রের জঙ্গলে ধুন্ধুমার গুলির লড়াই, নিহত শীর্ষ মাওবাদী নেতা উদয়, অরুণা
ফের ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেতা
মাওবাদী নিকেশে জওয়ানদের অভ্যর্থনা, ফুল-আবিরে জওয়ানদের বরণ এলাকাবাসীর
মাওবাদী নিকেশে জওয়ানদের অভ্যর্থনা, ফুল-আবিরে জওয়ানদের বরণ এলাকাবাসীর
ছত্তীশগড়ে আরও ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক দ্রব্য
ছত্তীশগড়ে আরও ২২ মাওবাদী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক দ্রব্য
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ