১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপপ্রবাহ, কমলা সতর্কতা জারি

পুবের কলম প্রতিবেদক: আরও বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহ নিয়ে এবার কমলা সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গে। সতর্কতা জারি করা হয়েছে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলা ছাড়াও, তাপপ্রবাহের কবলে পড়তে পারে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহের আশঙ্কা ১৬ এপ্রিল পর্যন্ত।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয়-সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া বইবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা আরো বাড়তে পারে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহান্তে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সম্ভাবনা কম। আরো বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

আরও পড়ুন: ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপপ্রবাহ, কমলা সতর্কতা জারি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার