০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

পুবের কলম প্রতিবেদক: একদিকে রাজ্যের বিরুদ্ধে কর্মচারীদের অভিযোগ, সরকার তাঁদের প্রাপ্য ডিএ দিচ্ছে না। অন্যদিকে, কেন্দ্রের প্রচুর টাকা বকেয়া রয়েছে বলে প্রায়শই অভিযোগ করে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের পুজো আয়োজক ক্লাবগুলিকে দুর্গাপুজোর জন্য ৬০ হাজার করে টাকা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪৩ হাজারের বেশি দুর্গাপুজো কমিটিতে এই অনুদান দিতে খরচ হবে কোটি কোটি টাকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবীরা। বুধবার আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

এদিন আদালতে দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার করে টাকা দেওয়ার বিরোধিতা করা হয়। আইনজীবীদের সংগঠন কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের অনুমতি চেয়েছিল। সূত্রের খবর, সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মামলাকারী আইনজীবীরা এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান। জানা গিয়েছে, দ্রুত শুনানির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্গাপুজোয় পুজোকমিটিকে অনুদানের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে বলে খবর।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার