পুবের কলম ওয়েব ডেস্কঃ পেনসিলের খোসা গলায় আটকে মৃত্যু  ৬ বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের  হামিরপুরের পাহাড়ি বীর গ্রামে। নিহত ওই শিশুর নাম আরতিকা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সে তার ভাই- বোন দের সঙ্গে বাড়ির ছাদে বসে  পড়াশোনা করছিল।
লিখতে গিয়ে আরতিকা দেখে তার পেনসিলের মুখ ছোট হয়ে গেছে। খেলার ছলে মুখের মধ্যে পেনসিল ছোট করার কল দাঁতে চেপে ধরে আরতিকা। মুখ তীক্ষ্ণ করতে ওই পেনসিলের খোসা ছাড়াতে শুরু করে সে।

মুখ দিতে পেনসিল ছুলতে ছুলতে  একটা পর্যায়ে ছোলার কল থেকে খোসা গুলি তার গলায় গিয়ে শ্বাসনালীতে আঁটকে যায়।
আরতিকা শ্বাস নিতে না পারায়  তার ভাইবোনরা চিৎকার করে বাবা-মাকে ডাকে। তারা এসে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ছোট্ট আরতিকা শ্বাস নিতে না পেরে দম আটকে মারা যায়।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা আরতিকার দেহ ময়ানাতদন্তের কথা বললে, তার পরিবার-পরিজন এই বিষয়ে সম্মতি দেয়নি। ফলে ময়নাতদন্ত না করেই তারা ছোট্ট আরতিকার দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।