চাপড়া বিধানসভার অন্তর্গত আলফা, বৃত্তিহুদা, চাপড়া ১,চাপড়া ২ এবং মহৎপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে এক বিশাল ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান হয় শুক্রবার। চাপড়া পুরাতন কারবালা ময়দানে এই ইফতার মাহফিলের মুখ্য আয়োজক ছিলেন  কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেবের শেখ। এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরাও উপস্থিত ছিলেন।

 
এ ছাড়াও  জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমর কুমার ঘোষ, বিশিষ্ট শিক্ষক ও নেতৃত্ব রবীন্দ্রনাথ কুণ্ডু, চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা নদিয়া উত্তর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রোহিদ মণ্ডল, চাপড়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা বৃত্তিহুদা অঞ্চলের  নেতৃত্ব রাইহান মোল্লা, আলফা অঞ্চলের নেতৃত্ব জালাল উদ্দিন মোল্লা, চাপড়া ১ গ্রাম পঞ্চায়েতের  নেতৃত্ব সামাদ আলি  বিশ্বাস, সুব্রত ঘোষ , সামিউল সেখ সহ আরও বিশিষ্ট নেতৃত্ব, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সফিউদ্দিন আহমেদ।   সেই সঙ্গে চাপড়া ব্লকের ১৩ টি অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।উপস্থিতির সংখ্যা প্রায় দুই হাজার।