পুবের কলম,ওয়েবডেস্ক: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গোড়া থেকেই বিজেপিকে নিয়ে আক্রমণাত্মক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে সরব হন তিনি। বেঁধে দেন নতুন স্লোগান। বলেন, ২০২১-এ বলেছিলাম 'খেলা হবে'।

এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। আমরা আত্মসমপর্ণ করব না। দরকার হলে সংসদে আমরা সবাই বাংলায় কথা বলব।

এদিন তিনি আরও বলেন, আপনারা সবাই দেশের নাগরিক।

দেশের নাগরিকের ছাড়পত্র প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন দেবে না। এই মাটি আমার, আপনার। তৃণমূল জিতছেই, এ রকম ভেবে আত্মতুষ্টিতে ভুগবেন না। আমাদের সবাইকে লড়তে হবে।