পারিজাত মোল্লা: রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়কালে শিশুমৃত্যুর ঘটনাগুলি অভিভাবকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং শহর তথা জেলার হাসপাতালগুলিকে বিশেষ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। তবুও শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত। এই অবস্থায় অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
আরও পড়ুন:
দিন দিন বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা।
এই পরিস্থিতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে বুধবার এই মামলা করা হয়। মামলাকারী আইনজীবীদের অন্যতম পারমিতা দে জানান, প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হোক। এছাড়াও একাধিক দাবি তুলে ধরা হয়েছে দাখিল মামলায়। শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য দফতরকেও এই মামলায় পার্টি করা হয়েছে। আগামী সোমবার এই মামলার সম্ভাব্য শুনানি। মহানগরে একটি শিশুও অ্যাডিনো ভাইরাস আক্রান্ত নয়।আরও পড়ুন:
সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগ। তা সত্ত্বেও শিশুদের জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ছে আতঙ্ক। বুধবার জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।