পুবের কলম ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে জম্মু–কাশ্মীরের দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ হয়। জম্মু কাশ্মীরের উধমপুরে পরপর বাসে বিস্ফোরণ হয়। গত বুধবার একটি ফাঁকা বসে প্রথম বিস্ফোরণটি হয় আর সেই ঘটনার আট ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয় বিস্ফোরণ হয়।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডের পাশে দাঁড়ানো একটি ফাঁকা বাসে রহস্যজনক ভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কিনা, তা অবশ্য পুলিশ প্রশাসন সূত্রে খবর মেলেনি।আরও পড়ুন:
উল্লেখ্য,বুধবার রাতের পর বৃহস্পতিবার সকাল। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ নাগাদ জম্মু কাশ্মীরের উধমপুরের দোমাইল চকের একটি পেট্রল পাম্পের কিছুটা দূরে রাখা একটি বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। প্রথম বিস্ফোরণে আহত হন ২ জন। বিস্ফোরণের ঘটনার জেরে আশেপাশে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেই স্থানীয় পুলিশ সূত্রে খবর।আরও পড়ুন:
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কোনো জাতিগোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে।
তবে দুটি বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৬-র ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ তে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার সেই ঘটনার ষষ্ঠ বার্ষিকী ছিল। আর তারপরেই এই ঘটনা। এই ঘটনার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।