পুবের কলম, ওয়েবডেস্ক: গরু পাচার কাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামী সোমবার সকাল ১১ টার সময় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। সেই অনুযায়ী নিজাম প্যালেসে তাকে হাজিরার জন্য ডাকা হয়েছে। ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলে ঘনিষ্ঠদের বাড়ি থেকে তথ্য অনুসারে অনুব্রতকে তলব করা হয়েছে।
সিবিআই তলব প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের বক্তব্য, 'সোমবার এখন অনেক দেরি আছে'।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৯ মে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় সাড়ে তিন ঘন্টা জেরা করা হয়। তবে আচমকা শরীর খারাপের জন্য মাঝপথে থামিয়ে দিতে হয় জেরা।
আরও পড়ুন:
অন্যদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলর দেহরক্ষী সায়গল হোসেনের ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।