পুবের কলম, ওয়েবডেস্ক: একসঙ্গে তিনটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বালকের। ১৪ বছর বয়সী ওই কিশোর ডেঙ্গু, ম্যালেরিয়া এবং লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়েছিল। সময়মত চিকিৎসা না করায় বালকের মৃত্যু হয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের কুরলার ওই বালক প্রথমে জ্বরে আক্রান্ত হয়েছিল।
বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে চিকিৎসাও করাননি। যদিও পরে স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করান। বালকের অবস্থার অবনতি হলে পরে ১৪ আগস্ট, কস্তুরবা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেন, শরীরে ডেঙ্গু এবং ম্যালেরিয়া মিলেছে। আরও একটি পরীক্ষায় আশ্চর্যজনকভাবে দেখা যায়, বালকের শরীরে লেপ্টোস্পাইরোসিসও মিলেছে। বালকের অবস্থার অবনতি হলে তাকে মুম্বাই সেন্ট্রালের নায়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।আরও পড়ুন:
ফুসফুস গুরুতর জটিলতা তৈরি হলে বালককে ভেন্টিলেটরে রাখা হয়। যার ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।
রিপোর্টে বলা হয়েছে, বালকের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল। রোগের লক্ষণ, সংক্রমণ, এবং বহুঅঙ্গ ব্যর্থতা নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যেই বালকের মৃত্যু হয়। সিনিয়ার চিকিৎসক গিরিশ রাজধ্যক্ষর বলেন, ‘একসঙ্গে তিনটি রোগে আক্রান্ত হওয়া অসম্ভব নয়। তবে এ ধরনের ঘটনা খুবই বিরল’। অন্যান্য চিকিৎসকরা জানান, ‘সময়মত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার সাহায্যে বালককে বাঁচানো যেত’।