পুবের কলম,ওয়েবডেস্ক: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়'।ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া গুজরাত ও সংলগ্ন রাজ্যে। বুধবার সকাল থেকে পোরবন্দরে ঝোড়ো ও ভারী বৃষ্টির জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ। উত্তাল সমুদ্র।
বন্ধ করা হয়েছে একাধিক বন্দর। ১৬ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর কারণে গুজরাত-সহ রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সতর্কবার্তায় আরও জানিয়েছে, অতিভারী বৃষ্টির কারণে কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও মোরবি জেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে ৩০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে ১৫ জুন পর্যন্ত ৯৫টি ট্রেন বাতিল করেছে রেল।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জুন ২০২৩, ০৮:২৩
আরও খবর
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
বঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা
পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের
ভারী বৃষ্টি কেরলে, জারি লাল সতর্কতা, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের
গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের
দানবীয় চেহারা ঘূর্ণিঝড় বিপর্যয়ের, সতর্ক করা হল মৎসজীবীদের
দানবীয় চেহারা ঘূর্ণিঝড় বিপর্যয়ের, সতর্ক করা হল মৎসজীবীদের
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বিপর্যয় ডেকে আনবে দেশে, উদ্বিগ্ন আবহবিদরা
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বিপর্যয় ডেকে আনবে দেশে, উদ্বিগ্ন আবহবিদরা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর