পুবের কলম, ওয়েবডেস্ক: তপন মন্ডল রাস্তা দিয়ে গেলেই তাকে দেখে ঘেউ ঘেউ করত একদল কুকুর। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘটিয়ে ফেললেন চরম ঘটনা। মাংসে বিষ মিশিয়ে খাইয়ে কুকুরগুলিকে পৃথিবী ছাড়া করলেন তিনি।

নদিয়ার রানাঘাটের রামনগর এলাকার বাসিন্দার তপন মন্ডলের বিরুদ্ধে কুকুর হত্যার অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ হয়েছিলেন ওই ব্যক্তি। সেই ক্ষোভে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হত কুকুরগুলিকে। এমনকি বিষ মেশানো মাংসও খাওয়ানো হত।

বিষযুক্ত মাংস খেয়েই মৃত্যু হয়েছে ৫ টি সারমেয়র। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও কয়েকটিন সারমেয়। এই খবর চাউর হতেই তপন মন্ডলের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করতে দেখা গেছে পশুপ্রেমীদেরও। অভিযুক্ত তপন মন্ডল পলাতক। তার খোঁজ শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।