পুবের কলম ওয়েবডেস্কঃ এক যুবককে মারধর। পলাতক দুষ্কৃতীরা। পেশায় ফল বিক্রেতা আবদুল শুক্রবার সকালে শিয়ালদহে ফল বিক্রি করতে যায়। ঠিক তখনই তিন দুষ্কৃতী তাকে মারধর করে বলে অভিযোগ। আবদুল জানিয়েছেন, দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।
১২ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এরপর সে ছিনতাইকারীদের পিছু নেয়। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকালে চাপে দুষ্কৃতীরা। সেই একই ট্রেনের পরের কামরায় ওঠেন আক্রান্ত ফল বিক্রেতা। তালদি ষ্টেশনে নেমে দুষ্কৃতীদের ধরে ফেলে বলে জানিয়েছেন তিনি। এরপর সে ছিনতাই করা টাকা ফেরত চায়। তিনজন দুষ্কৃতী ফল বিক্রেতাকে ফের মদের বোতল দিয়ে মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ফল বিক্রেতা পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে। এরপর ক্যানিং থানার পুলিশকে খবর দেওয়া হয়। যুবককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।আরও পড়ুন:
আক্রান্ত আবদুল মিঁয়া জানিয়েছেন, “তিনজন দুষ্কৃতী শিয়ালদহ আদালত চত্বরে আমার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনতাই করে নেয়। বেধড়ক মারধর করে। পরে দুষ্কৃতীদের ধরার জন্য পিছু নিয়েছিলাম।ক্যানিং লাইনের তালদি ষ্টেশনে নেমে ধরে ফেলেছিলাম। ওরা মদের বোতল দিয়ে আবারও বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”
আরও পড়ুন:
আক্রান্ত আবদুল মিঁয়ার অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।