পুবের কলম, ওয়েবডেস্ক: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এবার বিএনপি নেতার বাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে এক নিষ্পাপ শিশুর।
শিশুর আয়েশা আক্তার (৭)। পুলিশ সূত্রে খবর, বিএনপি নেতাসহ তাঁর আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।আরও পড়ুন:
আরও পড়ুন:
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।