পুবের কলম ওয়েব্ ডেস্কঃ তুরস্কে পণ্যের মূল্য বেড়েই চলেছে। চলতি বছরের জুলাইতে দেশটির মূল্যস্ফীতি নতুনভাবে বেড়ে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯ শতাংশে। এ ছাড়া ডলারের বিপরীতে লিরার পতনও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের মূল্য অনেক বেড়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন মূল্যস্ফীতি দেখা দিয়েছে। জানা গেছে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাঙ্ক ৫০০ পয়েন্টভিত্তিতে সুদের হার কমানোর ফলে মূল্যস্ফীতি শুরু হয়। তুরস্কের পরিসংখ্যান বিভাগ জানায়, জুলাইতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ২ দশমিক ৩৭ শতাংশ।
আরও পড়ুন:
তুরস্কে ভোক্তা মূল্যের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি ছিল পরিবহণ খাতে।
এক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১৯ দশমিক ১১ শতাংশে। তাছাড়া খাদ্য ও নন-অ্যালকোহল পানীয়তে মূল্য বেড়েছে ৯৪ দশমিক ৬৫ শতাংশ। ইউক্রেন যুদ্ধ ও একইসঙ্গে লিরার ক্রমাগত পতনের কারণে ২০২২ সালে মূল্যস্ফীতি বেড়েছে। গতবছর মার্কিন ডলারের বিপরীতে তুর্কি লিরার ৪৪ শতাংশ পতন হয়, যা এ বছর আরও ২৭ শতাংশ কমেছে।আরও পড়ুন: