পুবের কলম, ওয়েবডেস্ক: খেলার ছলে বহু শিশুই মুখে বহু জিনিস পুড়ে দেয়। বাবা-মায়ের আড়ালেই তারা এই কাজ করে ফেলে। শ্বাসনালীতে মুদ্রা আটকে বিপত্তির ঘটনা মধ্যপ্রদেশে। অস্ত্রোপচারের মাধ্যমেই সেই মুদ্রা বের করতে হয়।
কিন্তু এবার এক শিশুর গলায় আটকে যাওয়া ১২৮টি মুদ্রা বিনা অস্ত্রোপচার ছাড়াই বের করলেন এক চিকিৎসক। সেই চিকিৎসককে সম্মান জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। স্থানীয় ছতরপুরের একজন শল্যচিকিৎসক বিশেষ কৌশলে শিশুদের গলায় আটকে থাকা মুদ্রা বের করে তাদের প্রাণ বাঁচান।আরও পড়ুন:
সম্প্রতি বুন্দেলখণ্ড কেশরী মহারাজ ছত্রশালের বীরত্বপূর্ণ কাজের স্মরণে ছতরপুরে ‘গৌরব দিবস’ পালিত হয়েছিল।
বাবুরাম চতুর্বেদী স্টেডিয়ামে এজন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জমকালো অনুষ্ঠানে জেলার নানা প্রান্ত থেকে এসে যোগ দেন স্থানীয়রা। সেই অনুষ্ঠানেই শিবরাজ সিং চৌহান ছতরপুরের সেরা অবদান রাখা মানুষকে সম্মানিত করা হয়। জেলা হাসপাতালের শল্যচিকিৎসক মনোজ চৌধুরিকেও তাঁর কাজের জন্য সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক মনোজ চৌধুরি অস্ত্রোপচার ছাড়াই ১২৮টি শিশুর গলায় আটকে থাকা মুদ্রা বের করেছেন এখনও পর্যন্ত। কোনও ব্যথা ছাড়াই শিশুগুলি প্রাণে রক্ষা পেয়েছেন।আরও পড়ুন:
ছতরপুর গৌরব দিবস পালনের সময় মঞ্চ থেকে মহারাজা ছত্রশালের একটি মূর্তি উপহার দেওয়া হয় মনোজ চৌধুরীকে। ছতরপুর জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর থেকে একটিও এমন অস্ত্রোপচার করেননি ওই চিকিৎসকের। বরং তিনি ক্যাথিটারের সাহায্যে ভিন্ন কৌশল অবলম্বন করে শিশুদের গলা থেকে বের করে দেন আটকে থাকা মুদ্রা বা অন্য কিছু। ওই দিনের অনুষ্ঠানে ছতরপুরে ভালো কাজের জন্য শল্য চিকিৎসক মনোজ চৌধুরীর পাশাপাশি আরও ৬ জনকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পুরস্কৃততার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন।
আরও পড়ুন: