পুবের কলম, লখনউ: রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। সোমবার এমনই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, জাতীয় স্তোত্রের প্রতি সম্মান প্রদর্শন করে প্রত্যেকটি স্কুল এবং কলেজে বন্দে মাতরম গাইতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, "দেশের জাতীয় গান বন্দে মাতরমের প্রতি একটা সম্মান থাকা উচিত।
আমরা উত্তরপ্রদেশের সব স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এটা গাওয়া বাধ্যতামূলক করব।" গোরক্ষপুরে ‘একতা যাত্রা’ শীর্ষক সরকারি কর্মসূচিতে অনেকে মিলে এক সঙ্গে বন্দে মাতরম গান পরিবেশন করেন। ওই কর্মসূচিতে যোগ দিয়ে আদিত্যনাথ বলেন, ধর্ম-জাতের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা চলছে, নতুন জিন্না তৈরির ষড়যন্ত্র হচ্ছে। সেসব রুখতে হবে।গত শুক্রবার বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে যোগী বলেন, ১৮৭৫ সালে রচিত এই গান অখণ্ড ভারতবর্ষে দিকে দিকে মুক্তির বার্তা ছড়িয়ে দেয়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ রোধেও এই গান মানুষকে এক সুতোয় বেঁধেছিল। এই গান দেশের স্বাধীনতার চিরন্তন মন্ত্র। যোগী এদিন আরও বলেন, ‘একজন সপা সাংসদ জাতীয় গানকে অপমান করে। বিদ্রোহ করে। এই মানুষরাই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করে না। কিন্তু এরাই নির্লজ্জের মতো জিন্নাহকে সম্মান করে।’ কংগ্রেসের সমালোচনা করে আদিত্যনাথ বলেন, “১৮৯৬ থেকে ১৯২২ সাল পর্যন্ত কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হত। কিন্তু ১৯২৩ সালে যখন জওহর (জওহরলাল নেহরু) কংগ্রেস সভাপতি হন, তখন তিনি এই গান শুনে বেরিয়ে যান।” মোদীর সুরেই আদিত্যনাথের দাবি, বন্দে মাতরমের বিরোধিতা করার কারণেই দেশভাগ হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম বাধ্যতামূলক: ঘোষণা যোগীর
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:৪৩
আরও খবর
সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ আবশ্যিক করা ‘অপ্রয়োজনীয়’: শশী থারুর
রাজ্যের সব মাদ্রাসায় বাধ্যতামূলক করা হল 'বন্দে মাতরম', নির্দেশ মাদ্রাসা শিক্ষা দপ্তরের
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
উত্তরপ্রদেশে "নো ভেহিকেল ডে", সপ্তাহে ১ দিন সরকারি গাড়ি বন্ধের নির্দেশ
বন্দে মাতরম: বিজেপির চেয়েও এক ধাপ এগিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকের বিজয়
বন্দে মাতরম: বিজেপির চেয়েও এক ধাপ এগিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকের বিজয়
‘বন্দে মাতরম্’-কে জাতীয় সংগীতের মর্যাদা দিল কেন্দ্র: অবমাননায় হতে পারে জেল-জরিমানা
‘বন্দে মাতরম্’-কে জাতীয় সংগীতের মর্যাদা দিল কেন্দ্র: অবমাননায় হতে পারে জেল-জরিমানা
সম্ভলে ইদগাহ ও ইমামবাড়া ভাঙল যোগী প্রশাসন, বুলডোজার অভিযানে তীব্র বিতর্ক
সম্ভলে ইদগাহ ও ইমামবাড়া ভাঙল যোগী প্রশাসন, বুলডোজার অভিযানে তীব্র বিতর্ক
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা