পুবের কলম, ওয়েবডেস্ক: প্রচণ্ড গরমে হা হুতাশ করেই ফ্লাইটে গেলেন যাত্রীরা। এসি চালু না করেই যাত্রীদের ফ্লাইটে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন এক কংগ্রেস নেতা। শনিবার পঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং ইন্ডিগো বিমানে চণ্ডীগড় থেকে জয়পুর যাচ্ছিলেন। তিনি টুইটে অভিযোগ করে লেখেন, "৯০ মিনিট বিনা এসিতে থাকতে হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে।
"আরও পড়ুন:
Had one of the most horrifying experiences while traveling from Chandigarh to Jaipur today in Aircraft 6E7261 by @IndiGo6E. We were made to wait for about 10-15 minutes in the queue in the scorching sun and when we entered the Plane, to our shock, the ACs weren't working and the… pic.twitter.com/ElNI5F9uyt
— Amarinder Singh Raja Warring (@RajaBrar_INC) August 5, 2023
আরও পড়ুন:
অভিযোগ, প্রথমে যাত্রীদের প্রচণ্ড গরমে প্রায় ১০-১৫ মিনিট লাইনে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে এসি চালু না করেই ফ্লাইটটি ছেড়ে দেওয়া হয়। টেক অফ থেকে অবতরণ পর্যন্ত এসি বন্ধ ছিল। সমস্ত যাত্রীদের কষ্টে পড়তে হয়। প্রচণ্ড গরমে যখন যাত্রীরা ঘামতে শুরু করে তখন তাদের হাতে টিসু পেপার দেওয়া হয়। কংগ্রেস নেতার টুইট করা ভিডিয়োতে দেখা যায়, যাত্রীদের কাছে থাকা কাগজপত্র দিয়ে তারা হাতপাখা বানায়। কংগ্রেস নেতা অমরিন্দর সিং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে (এএআই) এয়ারলাইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।