পুবের কলম, ওয়েবডেস্ক: সেমিফাইনালের মত টি-২০ বিশ্ব কাপের ফাইনাল ম্যাচ দেখতে রবিবার আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি এবং রোহিত শর্মা মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন।
এমনিতে সামাজিক মাধ্যমে একদমই সক্রীয় নন ধোনি। কোনও বিষয়েই তিনি খুব একটা প্রতিক্রিয়া দেন না।
প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। দুটি ক্ষেত্রেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর। এদিন সামাজিক মাধ্যমে ধোনি লিখেছেন, ‘কোচ সাহেব, হাসলে তোমাকে দারুণ লাগে। হাসি আর আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভালো খেলেছ তোমরা।’ প্রাক্তন সতীর্থর প্রশংসার জবাবে গম্ভীর লিখেছেন, ‘হাসার দারুন একটা কারণ পেয়েছি। তোমাকে দেখে খুব ভালো লাগল।’