পুবের কলম, ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের দশম সংস্করণে রবিবার আহমদাবাদে একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি অর্থের প্রাইজমানি পেয়েছে সূর্যকুমার যাদবের দল। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের জন্য ১২০ কোটি টাকা প্রাইজমানি রেখেছিল আইসিসি। যেটা আগের আসরের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানে চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা।
রানার্সআপ হয়ে ১৪ কোটি ৬৫ লক্ষ টাকা পেয়েছে নিউজিল্যান্ড।আরও পড়ুন:
ভারতের কাছে হেরে শেষ চারে পথচলা থেমেছে ইংল্যান্ডের। তার আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ চার থেকে বিদায় নেওয়া দুই দল পেয়েছে ৭ কোটি ২৪ লক্ষ টাকা করে। ২০ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ১২ দল।
আরও পড়ুন:
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ১২টি দল ২ কোটি ৩০ লক্ষ টাকা করে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে পা রাখে সিকান্দার রাজার দল। শেষ আট থেকে জিম্বাবোয়ে ছাড়াও বিদায় নেয় শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। এই চার দল পেয়েছে সাড়ে ৩ কোটি টাকা করে।