পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার এখন অগের থেকে অনেকটা সুস্থ। সিডনির হাসপাতাল থেকে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। একটি বার্তায় তিনি জানিয়েছেন, ‘আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ। ধীরে ধীরে রিকভারি হচ্ছে আমার। হাসপাতালে আমাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে তা যথেষ্ট। এখানে খুব যত্নে আছি। যেভাবে শুভেচ্ছা ও সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। আমার কথা আপনারা ভেবেছেন এটা আমার জন্য দারুণ।’ ইতিমধ্যেই শ্রেয়সের মা বাবা ও বোন পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।
শ্রেয়স সুস্থ হয়ে উঠছেন দেখে তারা আপাতত কিছুটা নিশ্চিùন্ত হয়েছেন। এখনও সিডনির হাসাপাতালেই রয়েছেন শ্রেয়স। তাকে সাধারণ বেডে রাখা হয়েছে। তবে কেবিনে আছেন শ্রেয়স। ডাক্তাব, নার্সরা এসে তাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছ থেকে ক্রিকেটীয় বিষয় শুনছেন তাঁরা।আরও পড়ুন:
ইতিমধ্যেই ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়সের সঙ্গে কথা বলেছেন। তাঁকে কথা বলতে অনুমতিও দিয়েছে সিডনির হাসপাতাল কর্তৃপক্ষ। সূর্য বলেছেন, ‘ও যখন কথাবার্তা সঠিকভাবে বলছে, তার মানে শ্রেয়স একদম ঠিক আছে। চিকিৎসকরা তো ওর সঙ্গেই রয়েছে।’ সূর্য জানিয়েছেন, ‘আমরা যখন দেখেছিলাম ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স চোট পেল, তখন আমরা অতটা বুঝতে পারিনি। কিন্তু পরে বুঝতে পারি, বিষয়টি খুব সিরিয়াস। তবে ঈশ্বর ওর সঙ্গে আছেন। আপাতত আমরা কিছুটা নিশ্চিùন্ত। বিসিসিআই সাহায্য করছে। ওকে আমরা কয়েকদিনের মধ্যেই দেশে ফিরিয়ে নিয়ে যাব।’