পুবের কলম, ওয়েবডেস্ক: সেঞ্চুরি পূর্ণ করেই মুঠো করা হাত আকাশে ছুড়ে উদযাপন—মুহূর্তেই বোঝা গেল, ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। জিম্বাবোয়ের হারারে স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনালে ক্রিকেটবিশ্ব দেখল এক ১৫ বছরের কিশোরের দুরন্ত দাপট। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ে কার্যত ব্যাকফুটে চলে গেল ইংল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব।
৫৫ বলে শতরান পূর্ণ করার পর পরের ৫০ রান তুললেন মাত্র ১৬ বলেই। তাঁর এই বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ১৫টি ছয়ে। যুব বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ছয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন বৈভব। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের (১২টি ছয়) দখলে। যুব বিশ্বকাপ থেকেই ভারতীয় ক্রিকেট পেয়েছে বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সোয়ালের মতো তারকা। এবার সেই মঞ্চ থেকেই উঠে এল আর এক ভবিষ্যৎ সুপারস্টার—বৈভব সূর্যবংশী।বিহারের এই কিশোর ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত মুখ। গত আইপিএলে রাজস্থানের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে চর্চায় আসেন তিনি। এরপর সুযোগ পান বিহার রঞ্জি দলেও। যুব টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৫৮ বলে সেঞ্চুরি, যা নির্বাচকদের নজর কেড়েছে। তাঁর বর্তমান ফর্ম দেখে খুব শিগগিরই সিনিয়র দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। টসে জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। অধিনায়কের ব্যাট থেকেও আসে ঝকঝকে অর্ধশতরান। বৈভবের বিধ্বংসী ইনিংসের দৌলতে বিশাল রান তোলে ভারত। যুব বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। শেষবার ২০২২ সালে ইংল্যান্ডকে হারিয়েই ট্রফি জিতেছিল যশ ধুলের নেতৃত্বাধীন ভারত। আজ জয় এলে ষষ্ঠবারের মতো বিশ্বজয় আসবে আয়ুষ-অভিজ্ঞানদের হাতে, যা নিঃসন্দেহে ভারতীয় সমর্থকদের কাছে বড় স্বস্তির খবর।ফাইনালে বিধ্বংসী ১৭৫! ১৫ বছরের বৈভবের ঝড়ে তছনছ ইংল্যান্ড
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১
আরও খবর
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে রেফারির দায়িত্বে ইসমাইল
তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে ২৭০০ জনের মৃত্যু, ইউরোপজুড়ে প্রাণহানি ১০ হাজার ছাড়াল
পানামাকে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে ইংল্যান্ড, লিনেকারের রেকর্ড ভাঙলেন হ্যারি কেন
গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর
ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড
ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড
ইংল্যাণ্ডেও সেরার সম্মান আলিশার, খুশির হাওয়া কালিয়াচকে
ইংল্যাণ্ডেও সেরার সম্মান আলিশার, খুশির হাওয়া কালিয়াচকে
সেমিতে ভারতকে সুবিধা দিতেই মনের মতো পিচ, অভিযোগ ইংল্যান্ডের
সেমিতে ভারতকে সুবিধা দিতেই মনের মতো পিচ, অভিযোগ ইংল্যান্ডের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র