মক্কা, ৪ ফেব্রুয়ারি: নবী মুহাম্মদ সা.র হিজরতের পথ ধরে মক্কা থেকে মদিনার উদ্দেশে এক সাইকেল যাত্রা শেষ হয়েছে। ৫৫০ কিলোমিটার দীর্ঘ এ পথ পাড়ি দেন ব্রিটেনের ‘হোপ অ্যান্ড ন্যলেজ সাইকেল ক্লাব’-এর সদস্যরা। এ সময় ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপন্ন মানুষদের জন্য দুই লক্ষ ২৩ হাজার ডলারের বেশি অনুদান সংগ্রহ করা হয়। গত সোমবার থেকে শুরু হয়ে যাত্রাটি শনিবার মদিনায় গিয়ে শেষ হয়।
এই যাত্রার নাম রাখা হয়েছে ‘হিজরাহ রাইড’। যাত্রার শুরুর আগে সাইকেল ক্লাবের সদস্যরা পবিত্র উমরাহ পালন করেন। সউদি আরবে এ নিয়ে তৃতীয়বার হিজরাহ রাইডে অংশ নেন ব্রিটিশ সাইকেল চালকরা। যাত্রাপথে সংগৃহীত পুরো অর্থ ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান মুনতাদা এইডের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত শিশু, যুদ্ধবিগ্রহ ও দুর্ভিক্ষে আক্রান্তদের জন্য ব্যয় করা হবে। তাছাড়া গাজায় ত্রাণ সহায়তা পাঠানো হবে। এইচ অ্যান্ড কে সাইকেল ক্লাবের প্রতিষ্ঠাতা শামসুল আবেদিন হিজরাহ রাইডের আগে ১৭টি দেশের ৫১টি শহরে সাইকেল ভ্রমণ করেছেন। তিনি বলেন, ‘এ বছর সাইকেল ক্লাবের ৪২ সদস্য দুটি দলে বিভিক্ত হয়ে হিজরাহ রাইডে অংশগ্রহণ করেন। তিন দিনের ক্লান্তিকর এ যাত্রা থেকে সংগৃহীত অর্থ দান করা হবে। এই অর্থ দিয়ে হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে অস্ত্রোপচারে হবে। তা ছাড়া কূপ, স্কুল, হাসপাতালও নির্মাণ করা হবে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে বিশ্বের ১২টি দেশে দাতব্য কার্যক্রম পরিচালনা করে মুনতাদা এইড। লিবিয়া, মিশর, ইয়েমেন, সুদানসহ বিভিন্ন দেশে সংস্থাটি কাজ করছে। গত এক দশকে এর তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন রাইডের মাধ্যমে ২.৩ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়। এর মধ্যে সউদি আরবের হিজরাহ রাইডের মাধ্যমে ৫ লক্ষ ডলার সংগ্রহ করা হয়।ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬
আরও খবর
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে রেফারির দায়িত্বে ইসমাইল
তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ডে ২৭০০ জনের মৃত্যু, ইউরোপজুড়ে প্রাণহানি ১০ হাজার ছাড়াল
পানামাকে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে ইংল্যান্ড, লিনেকারের রেকর্ড ভাঙলেন হ্যারি কেন
ফাইনালে বিধ্বংসী ১৭৫! ১৫ বছরের বৈভবের ঝড়ে তছনছ ইংল্যান্ড
‘গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভারত সরকারকেও সক্রিয় ভূমিকা নিতে হবে’, দাবি বামপন্থীদের
‘গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভারত সরকারকেও সক্রিয় ভূমিকা নিতে হবে’, দাবি বামপন্থীদের
Israel's Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার
Israel's Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার
Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE
Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE
ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন
ফিলিস্থিনিদের সমর্থন, ভারতীয় ছাত্রকে গ্রেফতার করল মার্কিন প্রশাসন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও