পুবের কলম, ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা বৃহস্পতিবার পুনর্নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্তের কারণে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকলেও তাঁরা নিজেদের অবস্থান থেকে সরবেন না। বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের ক্রিকেটার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশ এই টুর্নামেন্ট বয়কটের প্রচ্ছন্ন হুমকি দিল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ভারত সফরের বিষয়ে পুনরায় বিবেচনা করার জন্য এবং সরকারের সঙ্গে আলোচনার খাতিরে বাংলাদেশকে একদিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষেও বাংলাদেশ তাদের কঠোর অবস্থানেই অটল রয়েছে।