পুবের কলম, ওয়েবডেস্ক: নভি মুম্বাইয়ে ইতিহাস তৈরি করলেন ভারতের মেয়েরা। প্রথমবার মহিলা ক্রিকেটের ৫০ ওভারের বিশ্বকাপ জিতল ভারত। অবিশ্বাস্য, অসাধারণ, হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরম্যান্স। আর সবকিছুর মিলিত ফল, ভারতের মেয়েদের বিশ্ব জয়।
নভি মুম্বাইয়ে ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হরমনপ্রীতদের ভারত। ২০০৫ ও ২০১৭ তে বিশ্বকাপ ফাইনালে উঠেও তা অধরা রয়ে গিয়েছিল ভারতের মেয়েদের। কিন্তু ঘরের মাঠে হারমনপ্রিতের নেতৃত্বাধীন ভারত সেই ইতিহাস তৈরি করল। দক্ষিণ আফ্রিকার মেয়েরা প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠল। কিন্তু ছেলেদের মতই কোনও আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরী ডুবিয়ে চোকার্স তকমা মোছাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার মেয়েরাও। বেশ কিছুদিন ধরে ভারতীয় মহিলা ক্রিকেটে ব্রাত্য শেফালী বার্মার দুর্দান্ত ৮৭ রানের ইনিংস ও দীপ্তি শর্মার ৫৮ রানের শৈল্পিক ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারের ২৯৮ রান তোলে ৭ উইকেট হারিয়ে। স্মৃতি মান্দানা করেন ৪৫ রান। জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা শুরুটা ভালো করলেও শেষ করতে পারল না। ব্যাট হাতে অসাধারণ অর্ধশতরান করার পর বল হাতেও অনবদ্য হয়ে উঠলেন দীপ্তি শর্মা। তার স্পিনের বিষাক্ত ছোবলে প্রোটিয়া ব্যাটাররা একে একে ফিরে যেতে থাকেন। লরা উলভার্ট একা সেঞ্চুরি করলেও বাকি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কেউই দাঁড়াতে পারলেন না দীপ্তির স্পিনের সামনে। তুলে নিলেন পাঁচটি উইকেট। আর তাতেই ভারতের জয়ের রাস্তা সুগম হলো। দক্ষিণ আফ্রিকার শেষ পর্যন্ত ২৪৬ রান তুলতে সমর্থ হয়। মিতালী রাজ ঝুলন গোস্বামীরা যে কৃতিত্ব অর্জন করতে পারেননি সেই কৃতিত্বই অর্জন করে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন হরমনপ্রীত, স্মৃতি, শেফালী, রিচারা।ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৯:০৬
আরও খবর
দিল্লিতে অজিত দোভাল ও শামসুল ইসলামের বৈঠক, ভারত-বাংলাদেশ টানাপোড়েনের আবহেই কৌশলগত গুরুত্ব
মহাকাশে ফের ভারতীয় বংশোদ্ভূত, ৮ মাসের মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি অনিল মেননের
ভারতের ই-২০ ইথানল পেট্রোল নিতে আপত্তি ভুটানের, কেন?
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিরেন রিজিজুর মন্তব্যে বিতর্ক
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র