পুবের কলম, নয়াদিল্লি: ট্রেন যাত্রা কমবেশি সকলেই পছন্দ করেন। আর এখন ট্রেন থাকা অবস্থায় হাতে তো সব সময়ই মোবাইল। কিন্তু যদি আপনার ফোন জানলা বা দরজা থেকে লাইনে পড়ে যায়, তখন কী করবেন ভেবেছেন? দূরপাল্লার ট্রেনে অনেক সময় জানালা থেকে বাইরের মন ভোলানো দৃশ্যের ছবি তুলতে গিয়ে হাত থেকে পড়ে যায় মোবাইল। ভারতীয় রেলে নিত্যদিন ঘটতেই থাকে ট্রেনলাইনে ফোন পড়ে যাওয়ার মতো ঘটনা।
অনেক সময়ে ফোন ফিরে পেতে নিজের প্রাণের ঝুঁকিও নিয়ে নেন সাধারণেরা। অনেকেই আবার ট্রেনের চেন টেনে ট্রেনকে থামান। এই ভুল কিন্তু করবেন না। ট্রেনে যাত্রা করাকালে মোবাইল বা ম্যানিব্যাগ পড়ে গেলে কখনোই চেন ট্রানা ঠিক নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ যাত্রীদের আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নিতে নিষেধ করেন। এমন পরিস্থিতিতে চেন টেনে ট্রেন থামালে জেল ও জরিমানার মুখে পড়তে পারেন। সম্প্রতি রেল পুলিশ বাহিনী জানিয়েছে, কোনও প্রকৃত কারণ ছাড়াই ট্রেনে জরুরি চেন টানা দণ্ডনীয় অপরাধ। দুর্ঘটনাক্রমে মোবাইল ফোন পড়ে যাওয়ার কারণে জরুরি চেন টানলে ১ হাজার টাকা জরিমানা বা এক বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয়ই হতে পারে। ঠিক কোন কারণে চেন টানা যাবে! আরপিএফ জানিয়েছে, মোবাইল ফোন, সোনার গয়না, টাকা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেলে যাত্রীরা ট্রেন থামানোর জন্য জরুরি চেন টানতে পারেন।রেল কর্তৃপক্ষের পরামর্শ, যদি কোনও কারণে মোবাইল ফোন বা টাকার ব্যাগ চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তাহলে প্রথমে রেললাইনের পাশে থাকা খুঁটিতে হলুদ এবং কালো রঙে লেখা নম্বরটি নোট করে রাখুন। এরপর দেখবেন কোন দুটি রেলস্টেশনের মাঝখানে আপনার ফোন পড়েছে। রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য পাওয়ার পর রেলওয়ে পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর ১৮২ বা রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ -এ কল করুন এবং হারিয়ে যাওয়া জিনিস সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। পাশাপাশি লিখে রাখা ওই পোল নম্বর দিন। এই পোল নম্বরটি আপনার জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। পোল নম্বরের সাহায্যে পুলিশ আপনার দেওয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছবে এবং আপনার মোবাইল ফোন, টাকার ব্যাগ বা ঘড়ি খুঁজে পেয়ে আপনাকে ফেরৎ দিতে পারে।চলন্ত ট্রেন থেকে ফোন রেললাইনে পড়ে গেলে কী করবেন?
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৫:১৪
আরও খবর
শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, মৃত গৃহবধূ
কলকাতায় ভারত-জিম্বাবোয়ে ওয়ানডে
ভারত-অষ্ট্রেলিয়া সিরিজে টেস্ট পেল না ইডেন
অলিম্পিকে নিষিদ্ধ এবার ট্রান্সজেন্ডার অ্যাথলিটরা
আইপিএলের পূর্ণ সূচি ঘোষণা, কেকেআরের ম্যাচ কবে কোথায়?
আইপিএলের পূর্ণ সূচি ঘোষণা, কেকেআরের ম্যাচ কবে কোথায়?
বিশ্বকাপের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান
বিশ্বকাপের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান
পাকিস্তানকে হারিয়ে দিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে দিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ
সর্বাধিক পাঠিত
বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের মালা পরানো হয়, পাল্টা চার্জশিট পেশ করে তোপ তৃণমূলের
ইরানকে হারানো অসম্ভব, আমেরিকা-ইসরায়েল যুদ্ধাপরাধী ; যোগগুরু রামদেব
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
জঙ্গিপুরে হিংসায় আরএসএস নেতা সহ গ্রেফতার ৩০, ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের
জঙ্গিপুরে হিংসায় আরএসএস নেতা সহ গ্রেফতার ৩০, ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের
নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন: ইরান যুদ্ধের মধ্যে সউদি যুবরাজের সঙ্গে কথা মোদির
নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন: ইরান যুদ্ধের মধ্যে সউদি যুবরাজের সঙ্গে কথা মোদির
হরমুজ পেরল দুটি ভারতীয় জাহাজ, ৯০ হাজার টন LPG নিয়ে দেশে ফেরার পথে
হরমুজ পেরল দুটি ভারতীয় জাহাজ, ৯০ হাজার টন LPG নিয়ে দেশে ফেরার পথে
২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস, কবে ঘোষণা হবে তালিকা?
২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস, কবে ঘোষণা হবে তালিকা?
জঙ্গিপুরে অশান্তি নিয়ে উস্কানিমূলক পোস্ট, অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের