খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে বলে সোমবার জানিয়েছেন ইরানের ফুটবল সভাপতি মেহদি তাজ।
সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের ওপর যৌথ বিমান হামলা চালানোর পর বিশ্ব ফুটবল মহাযজ্ঞে দেশটির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন যে, ইরান অংশগ্রহণ করতে পারে, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে "তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য" মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অংশগ্রহণ করাটা সমীচীন নাও হতে পারে।
মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তাজ বলেন, "যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না।"খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে বলে সোমবার জানিয়েছেন ইরানের ফুটবল সভাপতি মেহদি তাজ।
সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের ওপর যৌথ বিমান হামলা চালানোর পর বিশ্ব ফুটবল মহাযজ্ঞে দেশটির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন যে, ইরান অংশগ্রহণ করতে পারে, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে "তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য" যুক্তরাষ্ট্রে তাদের অংশগ্রহণ করাটা সমীচীন নাও হতে পারে।মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তাজ বলেন, "যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না।"
ইরানের বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করার জন্য আমরা ফিফার সাথে আলোচনা করছি।গত বছর এশীয় বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অধিকার করে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।