পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি)-এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১১ মার্চ রাত ৯টা পর্যন্ত এনটিএ-এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ১১ মার্চ ১১টা ৫০ পর্যন্ত।

 

যে সব পড়ুয়া ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) পড়তে চান তাঁদের নিট ইউজি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। আগামী ৩ মে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা চলবে মেডিক্যাল স্নাতকের প্রবেশিকা। আগ্রহীরা মোট ১৩ টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,৭০০ টাকা।