পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।
আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে। এই মাটি প্রীতিলতা ওযাদেদ্দারের মাটি, এ মাটি কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরীর মাটি, এ মাটি মাদার টেরিজার মাটি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে একটা বিশেষ কাজ আমরা করেছি, ‘যুবসাথী’ প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল আগামী এপ্রিল মাস থেকে। মমতা লিখেছেন, আমরা সবসময় চেষ্টা করি এভাবেই সর্বস্তরের, সমস্ত মানুষের পাশে থাকতে। আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাজ শুধু মানুষকে হায়রানি করা। গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হল, তাই মেয়েরা প্রতিবাদে পথে নামছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ছন্দে লিখেছেন, ‘আমার লক্ষ্মী প্রতিবাদ জানায়, কন্ঠে তার আগুন, আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে- জাগুন’।মুখ্যমন্ত্রী এদিন টুইট করে মেয়েদের সম্মান জানিয়ে বলেন, বাংলার প্রতিটি মেয়ে আমাদের গর্ব। সমাজের প্রতিটি স্তরে তাঁদের অবদান অপরিসীম।
আরও পড়ুন:
তাই শুধুমাত্র বছরের একটি বিশেষ দিন নয়, আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস।
যে সমাজে মেয়েরা ভালো থীকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে তাঁরা এগিয়ে যেতে পারে তা সুনিশ্চিত করতে আমাদের সরকার প্রথম দিন থেকে অনেকগুলো যুগান্তকারী কর্মসূচি নিয়েছে। এই প্রসঙ্গে ২ কোটি ৪১ লক্ষের ‘লক্ষ্মীর ভান্ডার’, বাড়ির মহিলা সদস্যের নামে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড, এক কোটি কন্যাশ্রী, ২৩ লক্ষ রূপশ্রী, প্রায় দেড় কোটির সবুজ সাথী (যার মধ্যে ৭৯ লক্ষ মেয়ে) ইত্যাদি প্রকল্পের উল্লেখ করেছেন। জানিয়ে নারী সুরক্ষায় পিঙ্ক বুথ ও শাইনিং মোবাইল পরিষেবা, মহিলা থানা, অপরাজিতা বিল, ৪৯ টি মহিলা থানা, ৫২ টি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা। এছাড়া মহিলাদের স্বনির্ভরতায় ১২ লক্ষ মহিলা ‘আন¨ধারা’ প্রকল্প, কর্মরত মহিলাদের থাকার হোস্টেল নির্মাণে ‘কর্মাঞ্জলি’ প্রকল্পের কথাও লিখেছেন টুইটে। মুখ্যমন্ত্রী শেষ করেছেন আমার লক্ষ্মী দিয়ে আরও একটি কবিতা দিয়ে।