পুবের কলম প্রতিবেদক, কলকাতা: ধর্মতলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজ চতুর্থ দিনে পা দিল। সোমবার ধরনা চলাকালীন হঠাৎই এক মহিলা অসুস্থ হয়ে পড়লে ফের একবার মুখ্যমন্ত্রীর ‘মানবিক’ রূপ চাক্ষুষ করলেন উপস্থিত সকলে। মঞ্চে থেকেই দ্রুত ব্যবস্থা নিয়ে ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
জানা গিয়েছে, এদিন ধরনা চলাকালীন হঠাৎই চেয়ার থেকে পড়ে যান এক মহিলা।
বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় ৯ মার্চ ধর্মতলার এই ধরনা মঞ্চে এদিন বিচিত্র মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। কখনও রবীন্দ্রসঙ্গীতে গলা মেলালেন, কখনও আবার বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তবে সবকিছুর ঊর্ধ্বে অসুস্থ মহিলার প্রতি তাঁর এই দ্রুত পদক্ষেপ ও সহমর্মিতা উপস্থিত মানুষের নজর কেড়েছে।