পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের মাটিতে কোনো বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনো শত্রুকে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।
সাক্ষাৎকারে আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা ইরানের রয়েছে। তাঁর কথায়, “আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। আরাগচির বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তার প্রতিক্রিয়াতেই তেহরান পাল্টা হামলা চালাচ্ছে।
তিনি বলেন, “এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়। এই যুদ্ধ আমাদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাপিয়ে দিয়েছে।” একই সঙ্গে তিনি সংঘাতটিকে উসকানিবিহীন, অযৌক্তিক ও অবৈধ বলেও উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, স্থাপনা ও সামরিক সম্পদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এসব ঘাঁটি যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডেও থাকে, তবুও সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের বক্তব্য আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে