পুবের কলম ওয়েবডেস্ক : লকডাউনের সময় বেড়েছে গার্হস্থ্য হিংসার ঘটনা।বলছে সরকারি রিপোর্ট।এমনিতেই গার্হস্থ্য হিংসা মানে সকলে ধরেই নেন যে স্বামীর হাতে স্ত্রীর অত্যাচার। মারধর, লাঞ্চনা, গঞ্জনা। শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা।বেশিরভাগ সময় আত্মঘাতী হন মেয়েরাই।
আরও পড়ুন:
কিন্তু এবার ঘটনা একদম উল্টো। স্ত্রীয়ের অত্যাচারে আত্মঘাতী হলেন সদ্য বিবাহিত যুবক।শনিবার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল উত্তরপ্রদেশের বাবরি থানায়।যোগীর রাজ্যের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
আরও পড়ুন:
মৃত যুবকের বোন সীমার অভিযোগ, মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল দাদার। তার পর থেকেই বউদি ও তার ভাই মিলে আমার দাদাকে উত্যক্ত করত।
সবসময় অশান্তি করত। আমার দাদা আর সহ্য করতে না পেরে বিষ খেয়েছে। যারা দাদার মৃত্যুর জন্য দায়ী, তাদের উপযুক্ত শাস্তি চাই।”আরও পড়ুন:
তবে কী নিয়ে অশান্তি হত, তা এখনও স্পষ্ট। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতের বোন। অভিযুক্ত দুজনই পলাতক।
প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন:
শামলি জেলার চুসনা গ্রামের বাসিন্দা প্রয়াস। বয়স মাত্র ২৩ বছর। গত ১৪ নভেম্বর কোমল নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এর পর থেকেই নিত্যদিন অশান্তি লেগেছিল স্বামী-স্ত্রীর মধ্যে।পরিবারের অভিযোগ, বিষ খেয়ে আত্মঘাতি হন ওই যুবক।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।