পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাটের বগটুই গ্রামে শ্মশানের নিস্তব্ধতা। ভয়ে আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহতের পরিবারের অনেকে। এদিকে আজ বগটুই গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে সাঁইথিয়ায় আশ্রয় নেয় নিহতের পরিবার। গ্রামে ফিরতে নারাজ তারা।
এদিকে আজ তাদের গ্রামে ফিরে আসার জন্য অনুরোধ করেন বিডিও। পুলিশের তরফ থেকেও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস পেয়েই অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে গ্রামে ফিরছেন নিহতের পরিবার।আরও পড়ুন:
বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় সোমবার রাত থেকেই রণক্ষেত্রের আকার নেয় বগটুই গ্রাম। এর পরেই একাধিক বাড়িতে আগুন ধরিয়ে চলে তাণ্ডব।
সেইসঙ্গে চলে বোমাবাজি।আরও পড়ুন:
বগটুই গ্রাম থেকে উদ্ধার হয়েছে আট জনের দেহ। ঘটনায় ওসিকে ক্লোজ, এসডিপিওকে অপসারণ করা হয়েছে। ২০ জনকে গ্রেফতার করা হয়। আজ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: