পুবের কলম প্রতিবেদক: বৃষ্টির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-অষ্ট্রেলিয়া ম্যাচ দুটি বৃষ্টির কারণে শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টির ফলে ম্যাচ দুটিতে টসও করা যায়নি। যার ফলে ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষণা করে আয়োজকরা। এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে জানানো হয়েছে, বাতিল হয়ে যাওয়া ওই দুটি ম্যাচের টিকিটের অর্থ তারা দর্শকদের ফিরিয়ে দেবে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অষ্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ওই একই স্টেডিয়ামে গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটিও হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির ফলে ওই দুটি ম্যাচই আয়োজন করা সম্ভব হয়নি। এদিন ওই দুটি পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকেটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অষ্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ।’ যদিও টিকিটের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত চাপিয়েছে তারা। হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম তারা ফেরাবে না। শুধুমাত্র গ্যালারির টিকিটের অর্থ তারা ফেরাবে। তবে তার জন্য প্রমাণ হিসেবে আসল এবং অক্ষত টিকিট আগামী ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত কাউন্টারের জমা দেওয়ার কথা জানিয়েছে পাক বোর্ড।আরও খবর
Pahalgam Terror Attack: বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিক্রিয়া
Womens World Cup: পাকিস্তানে ফের আন্তর্জাতিক ম্যাচ!
ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দুবাইয়ে, বিরাট ক্ষতির মুখে পাকিস্তান
বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ
বিরাটদের কাছে হারের পরেই ওয়ানডেকে বিদায় জানালেন স্মিথ
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র