০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ রোহিঙ্গাদের

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে সমাবেশ করেছেন রোহিঙ্গা শরণার্থীরা। জেলার ৩৪ টি আশ্রয় শিবিরের প্রায় সবগুলোতে ইংরেজি এবং বার্মিজ ভাষায় লেখা ব্যানার ও পোষ্টার হাতে জড়ো হয়ে ৫টি দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।

আরও পড়ুন: লজিক্যাল ডিসক্রিপেন্সি-র নামে হয়রানি বন্ধের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন সাংসদ খলিলুর রহমানের

‘গোয়িং ব্যাক হোম’ বা ‘চলো বাড়ি যাই’, ‘লেটস গো টু মায়ানমার’ বা ‘চলো মায়ানমার যাই’, ‘নো মোর রিফিউজি লাইফ’ বা ‘আর নয় শরণার্থীর জীবন’ – এরকম স্লোগান সম্বলিত পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন তারা। আরও নানা বার্তার মধ্যে ছিল ‘কয়েক দশক ধরে আমরা রাষ্ট্রহীন হয়ে থাকতে বাধ্য হয়েছি।

আরও পড়ুন: ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

আর কতদিন?’ কক্সবাজারের কুতুপালং শিবিরের বাসিন্দা ফারুক বলছেন, ‘আমাদের মূল দাবি হচ্ছে আমরা আমাদের নিজ দেশে ফিরে যেতে চাই। মায়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি চাই। সেখানকার নাগরিক হিসেবে সেখানে থাকতে চাই। কিন্তু নিরাপত্তা না থাকলে আমরা যেতে পারব না।

আমরা এখনও ফিরে যেতে ভয় পাই। তাই নিজের দেশে আমরা বেঁচে থাকার নিরাপত্তা চাই। আর এসব কিছু নিশ্চিত করতে রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মায়ানমারকে দায়িত্ব নিতে হবে। ফিরে যাওয়ার পর ভবিষ্যতে যদি আমরা আবারও কোন গণহত্যা বা নির্যাতনের মুখোমুখি হই তার দায়িত্ব নিতে হবে।’ পুলিশ জানিয়েছে সবমিলিয়ে ১০ হাজার রোহিঙ্গা এই সমাবেশে অংশ নিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ রোহিঙ্গাদের

আপডেট : ২০ জুন ২০২২, সোমবার