১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজকোটে প্রথম এগারোয় নিশ্চিত সরফরাজ। কিন্তু কোন অঙ্কে?

পুবের কলম প্রতিবেদক: ইতিমধ্যেই রাজকোটে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। সোমবার থেকে তারা শুরু করেছে অনুশীলন। ম্যাচ ফিট নন লোকেশ রাহুল। যা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। ইতিমধ্যেই চোটমুক্ত হয়ে দলে ফিরে এসেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু রাহুল ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি। ডাক্তাররা জানিয়েছেন লোকেশ রাহুলের ফিট হতে এখনও একটা সপ্তাহ লাগবে। আর রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলতি মাসের ১৫ তারিখ থেকে। রাহুল দলের সঙ্গে রাজকোটে যানও নি। কারণ তিনি এখনও এনসিএতে ট্রেনিং নিচ্ছেন। তাঁর বদলি হিসেবে ইতিমধ্যেই দেবদত্ত পাড়িক্কালকে ডাকা হয়েছে ভারতীয় স্কোয়াডে। তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। আজ মঙ্গলবার পাড়িক্কাল দলের সঙ্গে যোগ দিতে পারেন। বিসিসিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে।

কিন্তু রাহুলের বদলি হিসেবে দেবদত্ত পাড়িক্কালকে ডাকা হলেও তাঁকে প্রথম একাদশে রাখা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। দলের যা খবর, তাতে দেবদত্ত পাড়িক্কাল ভারতীয় স্কোয়াডে এলেও প্রথম একাদশে সম্ভবত তাঁর জায়গা হবে না। কারণ সরফরাজ খান আছেন। এবার দেখে নেওয়া যাক ঠিক কোন অঙ্কে সরফরাজ ভারতের প্রথম একাদশে ঠাঁই পেতে চলেছেন। চোটের কারণে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার। ভারতের ওপেনিং স্লটে থাকছেন যশস্বী জয়সওয়াল ও ক্যাপ্টেন রোহিত শর্মা। তিন নম্বরে শুভমান গিলের জায়গাও পাকা। চার নম্বরে নামার কথা ছিল লোকেশ রাহুলের। কিন্তু তিনি না থাকায় সেই জায়গায় নামতে পারেন রজত পতিদার। কারণ, মাত্র একটা ম্যাচ তিনি খেলেছেন। রান যে একেবারে খারাপ ছিল তা নয়, তিরিশের কোঠায় পৌঁছেওছিলেন। তাই তৃতীয় ম্যাচে তাঁকে বাদ দেবেন না ক্যাপ্টেন রোহিত। পাঁচ নম্বরে কে নামবেন, সেটা নিয়ে জল্পনা চলছে। এই জায়গায় একজন বিশেষজ্ঞ ব্যাটার দরকার। কারণ ৬ নম্বরে উইকেট কিপার ব্যাটার হিসেবে ধ্রুব জুয়েলের খেলার সম্ভাবনা ষোলো আনা। সাতে রবীন্দ্র জাদেজা, আটে অশ্বিন, তিন স্পিনারে ভারত যদি খেলে তাহলে ৯ নম্বরে অক্ষর প্যাটেলের নামার সম্ভাবনা রয়েছে। কারণ এরা সকলেই অলরাউন্ডার। দশ ও এগারো নম্বর ব্যাটার হিসেবে যথাক্রমে বুমরাহ ও সিরাজ রয়েছেন। পড়ে রইল পাঁচ নম্বর স্থান। এই জায়গায় দেবদত্ত পাড়িক্কাল ও সরফরাজ খানের মধ্যে পাল্লা অনেকটাই ভারতীয় সরফরাজের। কারণ তিনি প্রথম টেস্টে দ্বাদশ ব্যাক্তি ছিলেন। গিলের পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠেও নেমেছিলেন। পাশাপাশি তাঁর ব্যাটিং গড় ও স্ট্রাইকিং রেট এই মুহূর্তে অন্য অনেকের থেকে দারুণ। পরপর কয়েকটা বছরের রঞ্জি পারফরমেন্সই সরফরাজকে ভারতীয় দলের প্রথম এগারোয় আনার ক্ষেত্রে অনেকটা জায়গা দিয়ে রাখছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজকোটে প্রথম এগারোয় নিশ্চিত সরফরাজ। কিন্তু কোন অঙ্কে?

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার