১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

সূত্রের খবর, বুকে ব্যাথা নিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা চলাকালীন’ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: নোটিস হাতে শুনানিতে লাইনে রাজ্যের মন্ত্রী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তাজমুল হোসেনের

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

হাসাপাতাল সূত্রে খবর,হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৫ই ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করেন। মুর্শিদাবাদ তথা রাজ্যের রাজনীতিতে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত সাহা।আগে কংগ্রেস করলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ সালে তৃণমূলের দলীয় প্রতীকে সাগরদিঘির বিধায়ক হন। ২০১১, ২০১৬ ও ২০২১ পরপর টানা তিন বার সাগরদিঘি থেকে তিনি জয়ী হয়েছিলেন। ২০২১ সালে জয়ী হওয়ার পর তাঁকে রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বঙ্গ রাজনীতিতে। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার